Dhaka ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান

শমসেরনগরসহ ৮ বিমানবন্দর সচল করার ঘোষণা 

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১১৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ঐতিহাসিক শমসেরনগর বিমানবন্দরসহ দেশের ৮টি বিমানবন্দর। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এটিজেএ) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সরকারের এই মহাপরিকল্পনার কথা জানান।

মৌলভীবাজারের শমসেরনগর ছাড়াও দেশের তালিকায় থাকা অন্য বিমানবন্দরগুলো হলো—বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর।

বেবিচক চেয়ারম্যানের এই ঘোষণার পর থেকেই মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মৌলভীবাজার জেলা তথা পুরো সিলেট বিভাগের জন্য শমসেরনগর বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এটি সচল না থাকায় এই অঞ্চলের মানুষকে আকাশপথে যাতায়াতের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নির্ভর করতে হতো। শমসেরনগর বিমানবন্দরটি পুনরায় চালু হলে মৌলভীবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসী সরাসরি নিজ জেলায় যাতায়াত করতে পারবেন। এছাড়া চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন শিল্পে এক অভাবনীয় বিপ্লব ঘটবে।

দেশের অন্যান্য প্রান্তের সাথে চা-বাগান পরিবেষ্টিত এই অঞ্চলের ব্যবসায়িক ও দাপ্তরিক যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

শমসেরনগরের মতো আঞ্চলিক বিমানবন্দরগুলো সচল হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও পর্যটন খাতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখবে—এমনটাই প্রত্যাশা মৌলভীবাজারবাসীর। নেটিজেনদের দাবি বিমানবন্দরটি চালু হলে বহু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক ভাবে সচ্ছল হবে গোটা এলাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শমসেরনগরসহ ৮ বিমানবন্দর সচল করার ঘোষণা 

Update Time : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬