Dhaka ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামের হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন 

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ৩০০ Time View

রোকনুজ্জামান রুবেল, মিঠাপুকুর 

রংপুরের মিঠাপুকুরে শালমারা নদীর বালু উত্তোলন বন্ধে, সংবাদ প্রকাশ জেরে, প্রকাশে দিবালোকে দৈনিক মানবকন্ঠের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি এবং মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক- খন্দকার রাকিবুল ইসলামের উপর হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

রোববার (৯-জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকার সময়  মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রুবেল হোসাইন সংগ্রামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল কবির সুজনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সভাপতি, মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মোঃ রাখিবুল হাসান, দপ্তর সম্পাদক, রোকনুজ্জামান রুবেল, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক , সুলতান মারজান হৃদয়, সমাজ কল্যান সম্পাদক মোঃ মিল্লাত হাসান, দৈনিক মনিং পোষ্টের সম্পাদক-মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক,মোঃ শহিদুল ইসলাম, শিল্পী আক্তার সহ অনন্যরা। 

সংবাদ সম্মেলনে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামের উপর সংবাদ প্রকাশের জেরে বালু ব্যবসায়ি শরিফুল ইসলাম কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও হামলাকারী শরিফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করতে না পারায় এ সময় চরম অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত সংবাদকর্মীরা। 

এসময় হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে উপজেলা এবং জেলা পর্যায়ে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে উপস্থিত সকলে সম্মতি প্রকাশ করেন। পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে আগামি ১০-জুলাই উপজেলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে

সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামের হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন 

Update Time : ০৯:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩