Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

সাঘাটায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৭৩ Time View

সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসায় ভর্তি হয়ে ময়নাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বিলম্বে চিকিৎসা প্রদানসহ চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এসময় ওই মৃত্যু ব্যাক্তির স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠেন। একইসঙ্গে হাসপাতাল চত্বরে জনতার উত্তেজনার সৃষ্টি হয়।
মৃত ময়নাল হোসেন সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি চরের ছলিম উদ্দিনের ছেলে।
স্বজনরা জানায়, ময়নাল হোসেন জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে দায়িত্বরত চিকিৎসক ইনজেকশন পুষ করেন। এরপর চিকিৎসা বিলম্ব ও কালক্ষেপণ করার পর বিভিন্ন টেষ্ট দেন। আর টেষ্টের রিপোর্ট না আসতেই এ কমপ্লেক্সে ময়নাল হোসেনের মৃত্যু হয়। তবে এই স্বজনদের দাবি- চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। এরপর স্বজনরা ময়নাল হোসেনের লাশ বাড়িতে নিয়ে যায়। এ সংক্রান্ত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রোগী ময়নাল হোসেনের মৃত্যু হয়েছে। দায়িত্বরত চিকিৎসকের অবহেলার মৃত্যুর দাবিতে স্বজনদের লিখিত অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

সাঘাটায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Update Time : ০৭:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫