Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সাঘাটায় জমিজমা সংক্রান্ত বিবাদে মারপিটে আহত ১৪

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৫১ Time View

সাঘাটায় জমিজমা সংক্রান্ত বিবাদে মারপিটে আহত ১৪

সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদে ফিরোজ কবির ভুট্টু ও মতলু গ্রুপের লোকজনের মাঝে মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে

আহত ১৪ জনকেই সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভর্তিকৃতদের মাঝে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন সাঘাটা গ্রামের মৃত ঈমান আলীর পুত্র ফিরোজ কবির ভুট্টু (৫৫), ফিরোজ কবিরের পুত্র শ্রাবন মিয়া (২৩) শিহাব ইসলাম(২২), সালমানের স্ত্রী মীম আক্তার (২১) হালিমের স্ত্রী গোলাপি বেগম(৩৫) আব্দুল গফুরের পুত্র বিপুল (৪৫), মৃত ভোলা প্রধানের পুত্র আনোয়ার হোসেন(৫২) মোনারুলের পুত্র ফাহিম ইসলাম (২৪) মৃত গোলজার রহমানের স্ত্রী শাহানা (৫০)।

অপরদিকে দারাজের পুত্র জাহাঙ্গীর আলম (৬০) মতলুবর ওরফে মতলু মিয়া ( ৪০),জাহাঙ্গীরের পুত্র শাকিল হাসান (৩০), মতলুর স্ত্রী নুরফুল বেগম(৩৫), ও জাহাঙ্গীরের স্ত্রী ছাবিয়া বেগম(৫৫)।

ফিরোজ কবির ভুট্টু, গোলাপি বেগম ও শাহানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় স্থানান্তর করেছেন।

ঘটনার সময় বাড়ির পিছনে একটি টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। কে বা কাহারা খড়ির ঘরটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিভানোর চেষ্টা করলেও তৎক্ষনাৎ ঘরটি আগুনে পুড়ে যায়।

তবে ঘরটিতে আগুন দেয়ার ক্ষেত্রে দুই পক্ষের লোকজন একে অপরকে দোষারোপ করছে।

এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কয়েকবার ঘটনাস্থলে টহল দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

সাঘাটায় জমিজমা সংক্রান্ত বিবাদে মারপিটে আহত ১৪

Update Time : ১১:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬