
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটায় ভোগদখলীয় জলাশয় অবৈধভাবে দখলে চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন । এসময় বাঁধা দেয়ায় পারুল বেগম (৫৫) নামে এক বিধবা নারীকে মারপিট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই দক্ষিণ সাথালিয়া গ্রামে। ওই নারীকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধিনে উপজেলার দক্ষিণ সাথালিয় মৌজাস্থ একটি জলাশয় দীর্ঘদিন ধরে উল্লেখিত পারুল বেগমের মৃত স্বামী আলম মিয়া বেচে থাকা অবস্থায় লিজ নিয়ে ভোগ দখল করে আসছে। স্থানীয় অপর একটি পক্ষ উক্ত জলাশয় গত ৬ জুলাই জোরপূর্বক দখল করতে গেলে বিধবা পারুল বেগম বাঁধা প্রদান করেন। এতে ওই প্রতিপক্ষের লোকজন তাকে মারপিট করে। এই নিয়ে ওই এলাকায় উত্তেজনাবিরাজ করছে।

Reporter Name 















