
সাঘাটা সংবাদদাতাঃ সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির উদ্দেগ্যে ১৪ই জুলাই ঘুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলার জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি সরোয়ার হোসেন শাহীন,সহ সভাপতি তোতা মিয়া, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম নুরুন্নবী সরকার মিঠু, উপজেলা জাপার সদস্য সচিব মমিতুল হক নয়ন , যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম সূর্য, উপজেলা যুব সংহতির সভাপতি তমাল হোসাইন মন্ডল, সাধারণ সম্পাদক এস এম একরাম হোসেন, প্রচার সম্পাদক ফয়জার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান তারা মির্জা প্রমূখ।

Reporter Name 
























