Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড

সাঘাটা উপজেলার ভরতখালী গো-হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২৩৫ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গো-হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে হাট ইজারাদারদের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমাল।
অভিযানে সহায়তা করেন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ বাদশা আলম, বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভরতখালী হাটে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, “জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। অভিযান শেষে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এটি একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, যা অবৈধ টোল আদায় রোধে সহায়ক হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

সাঘাটা উপজেলার ভরতখালী গো-হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

Update Time : ০৮:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫