Dhaka ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

 সাপাহারে দেড় হাজার পরিবার ও শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৭২ Time View

সাপাহার (নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলার ৩৮টি কওমি মাদরাসার শিক্ষার্থী ও নিশ্চিন্তপুর গ্রামের অসহায় ও দরিদ্র ১ হাজার ৫শ’ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (​২৯ এপ্রিল) বেলা ১১টায় সাপাহারে এই খাদ্য বিতরণ কার্যক্রমের আয়োজন করে আহলে হাদিস ওলামা পরিষদ।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ​২০ কেজি চাল,​ ১০ কেজি আটা ও​ ১ কেজি ডালসহ দুপুরের খাবার।

বিতরণ কর্মসূচিতে সংগঠনটির নওগােঁ জেলা পশ্চিম শাখার সভাপতি ড. কাওসার এরশাদ মুহাম্মদ মাদানী, সেক্রেটারি শায়েখ হাফেজ সানাউল্লাহ মাদানী ও সহকারি সেক্রেটারি শায়েখ নজরুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

 সাপাহারে দেড় হাজার পরিবার ও শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ১১:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬