Dhaka ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামে এক সাপুড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) বিকেলে সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

​নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল (শিয়ালগাড়া) গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই খেলায় প্রদর্শনের প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলে নতুন একটি বিষধর সাপ ধরেন আজাদুল। পরে সাপটিকে আয়ত্বে আনার কসরত করার সময় সেই সাপ তাকে দংশন করে। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

​ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিষ নামানোর উদ্দেশে পার্শ্ববর্তী রাজা বিরাট এলাকার শিবসমুদ্রে এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলাকালীন সন্ধ্যার দিকে তিনি মারা যান।

​এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে ‘পাতা খেলা’ উপলক্ষে কলাগাছে সাপ পেঁচিয়ে নানা কসরত দেখাচ্ছিলেন আজাদুল। মঙ্গলবারের আসরে দর্শকদের চমক দিতে নতুন সাপটি নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

Update Time : ১১:৫৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬