Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার!

  • Reporter Name
  • Update Time : ০১:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৪১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু যতœ কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক রয়েছে অভিযুক্ত স্কুলছাত্র। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত রবিবার (৯ মার্চ) জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামে ধর্ষনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষক স্কুলছাত্র মোহাম্মদ (১৫) শিশু যতœ কেন্দ্র আঁচলের শিক্ষিকা ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রবিবার সকালে ধর্ষিতা স্কুলছাত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের শিশু যতœ কেন্দ্র প্রকল্পের আওতায় একটি এনজিও পরিচালিত আঁচল স্কুলে পড়তে যায়। আঁচল স্কুলের শিক্ষিকার বাড়িতে স্থাপিত স্কুলে পড়তে যাওয়া শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে মোহাম্মদ ধর্ষন করে। দুপুরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে প্রথমে স্থানীয় চিকিৎসকের চিকিৎসা গ্রহন করে। এতে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে, বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করা হবে বলে জানান ।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষনের ধারণা পাওয়া গেছে। তবে বর্তমানে শিশুটির রক্তপাত বন্ধ আছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার!

Update Time : ০১:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫