Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানকে মাধ্যমিক শিক্ষক সমাজের সংবর্ধনা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আয়োজনে নব-নির্বাচিত সংসদ সদস্য (গাইবান্ধা-১) অধ্যাপক মো. মাজেদুর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​সোমবার (৯ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

​বেলকা এম.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আহসান হাবীব খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সংবর্ধনা আলোচনা অনুষ্ঠানে  তিনি বলেন, একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সুন্দরগঞ্জের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি এ সময় উপজেলার শিক্ষা খাতের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি-র আহ্বায়ক বাবুল আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

​আলোচনা সভা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানকে মাধ্যমিক শিক্ষক সমাজের সংবর্ধনা

Update Time : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬