Dhaka ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

সুন্দরগঞ্জে জমির দখলস্বত্ব বুঝে দিতে গিয়ে বিবাদির বাধায় ব্যর্থ হয়ে ফিরে গেল আদালতের কর্মচারীরা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৯৩ Time View

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের আদেশে জমির দখলস্বত্ব বুৃঝে দিতে গিয়ে বিবাদির বাধায় ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে আদালতের কর্মচারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার নিজামখাঁ গ্রামে গৃহবধূ মমতাজ বেগমের ক্রয়কৃত জমির দখল বুঝে দিতে গিয়ে এঘটনা ঘটেছে। মমতাজ বেগম ওই গ্রামের রেজাউল করিম লাইজুর স্ত্রী।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, রেজাউল করিমের স্ত্রী মমতাজ বেগম তার বাড়ি সংলগ্ন ৩.৫ শতাংশ জমি কবলা দলিল মূলে ক্রয় করলে প্রতিবেশি মৃত ছোমেদ আলীর ছেলে মকিজলগং ওই জমি ভোগদখলে বাধার সৃষ্টি করে। ওই সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রভাবে ও সহযোগিতায় কয়েকদফা হামলা চালিয়ে মমতাজের পরিবারের লোকজনকে মারপিট করে। পাল্টা-পাল্টি মামলাও হয়। বাধ্য হয়ে মমতাজ বেগম আদালতে ৩৮/২০২৩ নং মোকদ্দমা দায়ের করে। বিজ্ঞ আদালত বাদী – বিবাদি উভয়পক্ষের কাগজপত্রের আলোকে মমতাজ বেগমকে নালিশী জমির দখলস্বত্ব বুঝিয়ে দেয়ার জন্য গত ২৫ মার্চ/২০২৫ ইং এক আদেশ দেন। এর প্রেক্ষিতে ৮ জুলাই গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের নাজির আব্দুল হামিদ সঙ্গিয় ৩ জন জারিকারকসহ নালিশী জমিতে মমতাজের দখলস্বত্ব বুঝে দিতে গেলে বিবাদী পক্ষের বাধাঁর সম্মূখিন হন। নাজির আব্দুল হামিদ বিবাদি পক্ষকে কিছু বলতে গেলে মফিজল হক ও তার লোকজন বি-শৃংঙ্খলা করার উপক্রম হয়। এমতাবস্থায় নাজির ও জারীকারকগণ ব্যর্থ হয়ে ফেরৎ চলে যান। এব্যাপারে আদালতের নাজির আব্দুল হামিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক ভোরের দর্পনেরপ্রতিনিধিকে বলেন বিবাদি পক্ষের বাঁধার মুখে মমতাজের জমির দখলস্বত্ব বুঝে দিতে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

সুন্দরগঞ্জে জমির দখলস্বত্ব বুঝে দিতে গিয়ে বিবাদির বাধায় ব্যর্থ হয়ে ফিরে গেল আদালতের কর্মচারীরা

Update Time : ০৬:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫