Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২০১ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় ৪ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এবং বামনডাঙ্গা ইউনিয়নের শিমুলতলী গ্রামের আবু তালেব মেম্বারের ছেলে আব্দুর রাজ্জাক আল রোহান, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি এবং বামনডাঙ্গা হাজীগ্রামের মজতাজ আলীর ছেলে মুশফিকুল হাসান পিয়াল (৩৫), একই ইউনিয়নের মনমথ গ্রামের অতুল কুমার চাকীর ছেলে পরিতোষ কুমার চাকী ও বামনডাঙ্গা হলমোড় এলাকার মৃত আজহার আলী রেনুর ছেলে তৌহিদুল ইসলাম রাজু (৩৫)।
মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার আব্দুর রাজ্জাক আল রোহান, মুশফিকুল হাসান পিয়াল, পরিতোষ কুমার চাকী ও তৌহিদুল ইসলাম রাজু মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

Update Time : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫