Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

সুন্দরগঞ্জে স্বেচ্ছাশ্রমে কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২৫০ Time View

Oplus_0

স্টাফ রিপোর্ট ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদীর উপর স্বেচ্ছাশ্রমে কাঠের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এ উদ্যোগের মাধ্যমে। স্থানীয়দের আর্থিক সহযোগিতা ও শ্রমেই নির্মিত হচ্ছে কাঠের এই সাঁকো।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী খেয়াঘাটে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণের উদ্বোধন করা হয়। সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলকা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, সেক্রেটারি ওহেদুজ্জামান মিয়া, ইউপি সদস্য রেজাউল আলম, জবেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আজহার আলী, মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ, আবু ইউসুফ, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ব্যবসায়ী আইয়ুব আলী, মফিদুল ইসলাম প্রমূখ।তিস্তার শাখা নদী জিগাবাড়ী ঘাটে নির্মিত সাঁকোটি প্রায় ১৭০ মিটার দৈর্ঘ্য ও ৮ মিটার প্রস্থের হবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫- ৬ লক্ষ টাকা, যা পুরোপুরি স্থানীয়দের অর্থায়নেই সম্পন্ন হচ্ছে। স্থানীয়রা আর্থিক সহায়তার পাশাপাশি স্বেচ্ছাশ্রমেও অংশ নিচ্ছেন। এই সাঁকো নির্মাণ হলে চরাঞ্চলের মানুষের সাথে উপজেলা শহরের সংযোগ স্থাপন হবে। এছাড়াও কুড়িগ্রামের উলিপুর উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে। ফলে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবে। দীর্ঘদিন ধরে এই এলাকায় নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল খেয়া নৌকা, যা বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে নৌকা ছাড়া নদী পারাপারের কোনো উপায় ছিল না। এই কাঠের সাঁকো নির্মাণ হলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে এবং ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে। ইউএনও নাজির হোসেন বলেন, ‘জনগণের স্বেচ্ছাশ্রমে এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি স্থানীয় উন্নয়নের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা

সুন্দরগঞ্জে স্বেচ্ছাশ্রমে কাঠের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধ

Update Time : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫