Dhaka ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার

৬০ বছরের অপেক্ষা কি শেষ হবে? নাকি আবারও থেমে যাবে ইংল্যান্ডের স্বপ্ন?

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫২ Time View

Signature: OO0jmNLT7/O+RjgZIXYWkcFSNJQUQ1GQqBXNJApTUfkm3x7dmGx0P4KrVnAWIVz7wo86qmUE4La/vjpOrDRUSHbfLYGbPaKqzdw1HFGP1xGIlRRewThTmZO8ZpHM3DosWMd+ntLqfHQKDhMG/QcrYjmZpsT6qxMXnKxCj+/xq9r6qUQHBztK/b47BbJ9KmEj8d0KzoqtqgrV769PZbXI5tWeLfUbl7oaBWv1NRVCMGGMzMxIDgJkPIbIbhWsV7vBJXfBc7RLk2I2spcYCtGGcN7O8NmgIwvSTWfVXkjFuWQipcOwG4cV1S6Nu4OqWRokRGYoVw+L9D0QrFa0qTcJ5g5/9Ixof13o7AnLGiKOpPUgkx1AHENEEyqOUQ8PM7TD9dC5bpSu7uqNxn98kW3YeOOSEa+MDw04DBCGLi0NF80zCLOIBWMmiLFtysAiVP+Q/SLz57PwL66NqPWtwJ4urXWjQLk9+32DT37m98ns3JvhpwqNfR9/njd+F2JWJXFwj+Rm+HUK/2GGfL2y8c0V2AB6bgjVdgEcViGQuXwf9xOPcHiy9G44P9xen0Z6OKvnF944eYszOC/W33EudCU8iHoZpJ52Z5sswqVmF8dS7v3PTOtgAeOFON5z4+dlCvZug0LFj4aGsejVmmkpodiovqsaHmThTnMA4I9Qq13KXYYtN3DRwoxE6v9ddE/lIHFf/DIDHqXylPjNV1dEj5mjGD8NCpjvPMJtl195ZBL4fUQnBGVY1dYZKsquBimDVPAzBBMPbblIExtdONXsKVFrOvMdsdUBS+IWP7RKhRvoO7uEUSYI+kvhCWF7/7hcaL2JjXevcVuizWRWF8WTTK/ZdSkTfBN+E1JZlMMyYFHyaCzvMLnw93D1TzPUee8N9N6jtykRp4kTdOpO2hIbCJUEgDgfIHTwotDv38k5END4xLS5Cu1qsE59OjF2DvUy4GIXDn9e760jqY/r59TTinIdySnaZtyGPpQECIVh0gM/4b0=

৬০ বছরের অপেক্ষা কি শেষ হবে? নাকি আবারও থেমে যাবে ইংল্যান্ডের স্বপ্ন?

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের ইতিহাসে আধুনিক ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডের অর্জন খুব বেশি নয়। ২২টি আসরে মাত্র একবার শিরোপা জিতেছে থ্রি লায়ন্সরা। সেমিফাইনালেও উঠেছে মাত্র তিনবার। এবার ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো শেষ চারে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে তারা।

বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবে তারা।

২০১৮ | রাশিয়া বিশ্বকাপ
সেমিফাইনালে শুরুতেই কাইরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচ সমতা ফেরান। অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচের গোলে ২-১ ব্যবধানে জয় পায় ক্রোয়েশিয়া। ফলে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা।

১৯৯০ | ইতালি বিশ্বকাপ
পশ্চিম জার্মানির বিপক্ষে সেমিফাইনালে আন্দ্রেয়াস ব্রেমের গোলে পিছিয়ে পড়লেও গ্যারি লিনেকারের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্টুয়ার্ট পিয়ার্স ও ক্রিস ওয়াডলের শট মিসে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইতালির কাছে হারে ইংল্যান্ড।

১৯৬৬ | ঘরের মাঠে স্বর্ণগাথা
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের একমাত্র জয় আসে ১৯৬৬ সালে। ওয়েম্বলিতে পর্তুগালকে ২-১ গোলে হারায় তারা। কিংবদন্তি ববি চার্লটন করেন দুই গোল, আর পর্তুগালের হয়ে ইউসেবিও একটি গোল শোধ করেন। সেই জয়ের ধারাবাহিকতায় ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে থ্রি লায়ন্সরা।

এবার সামনে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টমাস টুখেলের দল। এবার আটলান্টায় তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এবার কি ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংল্যান্ড, নাকি ইতিহাসের বেদনা আরও দীর্ঘ হবে—সেই উত্তর মিলবে সেমিফাইনালের মহারণে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

৬০ বছরের অপেক্ষা কি শেষ হবে? নাকি আবারও থেমে যাবে ইংল্যান্ডের স্বপ্ন?

Update Time : ০১:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬