Dhaka ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

সাঘাটায় ধানের শীষের প্রচারণায় বাধা ও কর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২১৪ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রতীকের প্রচারণায় বাধা প্রদান ও কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক রাজনৈতিক কর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম তৌহিদ বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারের ধানের শীষ প্রতীকের একজন সক্রিয় কর্মী। গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় তিনি কচুয়াহাট বাজারের উত্তর পাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রচারণা চলাকালীন একই এলাকার মো. এনামুল হক মন্ডল (পিতা: মৃত আজিজার রহমান মন্ডল), মো. বাবু মিয়া (পিতা: মো. শামসুল হক) ও মো. সুমন মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি তাকে বাধা প্রদান করেন। এ সময় তারা তৌহিদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নির্বাচন সংক্রান্ত প্রচারণা বন্ধ করতে বলেন।

ভুক্তভোগী তৌহিদুল ইসলাম জানান, অভিযুক্তরা তাকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালে তাকে প্রাণে মেরে ফেলা হবে এবং চলাচলে বাধা সৃষ্টি করা হবে। এমনকি তাকে এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

সাঘাটায় ধানের শীষের প্রচারণায় বাধা ও কর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬