Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

যুবদল নেতা সুমন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

জুলাই আন্দোলনের শেষ দিনে যুবদল নেতা হাফিজুর রহমান সুমন (৪১) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে প্রসিকিউশন শাখার কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামি ৮ মার্চ দিন ধার্য রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের ইনভেস্টিগেশন শাখার পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ আতিকুর রহমান খাঁন গত ৩ ফেব্রুয়ারি আদালতে  চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

চার্জশিটে শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত (এ আরাফাত), সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। এছাড়াও সরাসরি হামলায় জড়িত হিসেবে আব্দুর রহমান রাসেল, মো. রায়হান ওরফে রাহেল, লম্বু রানা ও সোহাগসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে শেরেবাংলা নগর এলাকায় আনন্দ মিছিলে অংশ নেন ২৭ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ও তার ভাগ্নে আ. রহিম। বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। আসামিরা সুমনকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় ও বাম হাতে কোপানোর পাশাপাশি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ড্রেনে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় সুমনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১১ আগস্ট তাকে আইসিইউতে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ওই বছরের ৯ অক্টোবর সুমনের স্ত্রী মোসা. বিথী খাতুন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে শেখ হাসিনাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা  হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

যুবদল নেতা সুমন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

Update Time : ১২:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬