Dhaka ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছে শতাধিক যাত্রী। দুর্ঘটনার পর সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে পঞ্চগড় এক্সপ্রেসসহ একাধিক ট্রেন মাঝপথে আটকে রয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারে উদ্ধারকারী দল ও প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
তবে এই দুর্ঘটনার প্রভাব সব রুটে পড়েনি। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, লালমনিরহাট ও রংপুরগামী ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাবে এবং স্বাভাবিকভাবেই চলাচল করবে।

এদিকে বিকেল ৫টায় ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, ট্রেনটি সান্তাহার পৌঁছানোর আগেই লাইন সচল করা সম্ভব হবে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেনের সময়সূচি ও বিলম্ব সংক্রান্ত সর্বশেষ তথ্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া ট্রেনগুলো চলাচলের ব্যবস্থা করা হবে। তবে আকস্মিক এই দুর্ঘটনায় ঈদযাত্রার শুরুতেই উত্তরাঞ্চলের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক

Update Time : ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬