Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার, জড়িত সন্দেহে যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ থেকে অপহৃত এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের খবরটি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও যুবকের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথাবার্তা বললে জনতা তাকে আটকে রাখে।

​পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করে।

​পুলিশ জানায়, খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​এদিকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পেয়ে তারা ইতোমধ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। পুলিশি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার, জড়িত সন্দেহে যুবক আটক

Update Time : ০৮:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬