Dhaka ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ হারাল আড়াই বছরের শিশু

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুরে ডিজেল ভর্তি ড্রামে ডুবে আরাফাত হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। এদিন ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরাফ পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

ইউপি সদস্য ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলা করছিল ছোট্ট শিশু আরাফাত। পরিবারের অগোচরে হঠাৎ সে ঘরের বারান্দায় পলিথিন দিয়ে ঢেকে রাখা ডিজেল ভর্তি কাটা প্লাস্টিকের ড্রামে উপুড় হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে শিশু আরাফাত মারা যায়।

স্থানীয়রা আরও জানান, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। যার ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যায়। মেরামতের জন্য ট্যাংকিতে থাকা সব তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই কাটা ড্রামে ঢেকে রাখা ডিজেলে শিশু আরাফাত খেলতে খেলতে পড়ে যায়।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) স্বপন কুমার রায় বলেন, একটি শিশুর তেলের ড্রামে পড়ে যাওয়ার ঘটনা শুনেছি। তার পর কি হয়েছে তা আর জানি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ হারাল আড়াই বছরের শিশু

Update Time : ০১:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬