Dhaka ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা সাপাহার থেকে হজ্বের উদ্দেশ্যে যাত্রা শুরু করল হজ্ব কাফেলা

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৭০ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাট  উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ‘কলাবাড়ী আরএইচডি হতে নেংড়াহাট রোড (ভায়া পার্বতীপুর)’ সড়কের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাট শাখার বাস্তবায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও জনগুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির উন্নয়ন শেষ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

Update Time : ১২:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬