Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

“আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ ও গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া নাগরিকদের সরাসরি অভিযোগ শোনার জন্য আগামী ১১ মে (সোমবার) সকাল ৯টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে উন্মুক্ত ‘গণশুনানি’ অনুষ্ঠিত হবে।

গণশুনানি উপলক্ষে আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ আজমীর শরিফ মারজি, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।

দুদক সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়, পৌর পার্কের পাবলিক লাইব্রেরি ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে তিনটি অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট ফরমে এসব বুথে অভিযোগ জমা দেওয়া যাবে। গাইবান্ধা জেলা সদরে অবস্থিত প্রায় সকল সরকারি দপ্তরের বিরুদ্ধেই অভিযোগ জানানো যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিস, হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, বিদ্যুৎ অফিস, শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং পৌরসভা।

ঘুষ দাবি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের মতো সুনির্দিষ্ট দুর্নীতির অপরাধগুলোর বিষয়ে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি

Update Time : ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬