Dhaka ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত সরকারি নিবন্ধন পেলো জিইউকে-সীড্স প্রকল্পের ৬টি সিবিও  কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা—কিন্তু প্রশ্ন একটাই: আলোচনার টেবিলে বসেও কেন সমাধান হচ্ছে না? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ৫টি গুরুত্বপূর্ণ শর্ত। সংক্ষেপে দেখে নেওয়া যাক সেই ৫ শর্ত—

১. যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ করুক। কিন্তু ইরান বলছে, এমন সীমাবদ্ধতা স্থায়ী নয়, সর্বোচ্চ কয়েক বছরের জন্যই হতে পারে।

২. ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও বিরোধ তুঙ্গে। ট্রাম্প চান এটি যুক্তরাষ্ট্রের হেফাজতে দেওয়া হোক—যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে।

৩. অবরোধ ইস্যুতেও দুই পক্ষের অবস্থান বিপরীতমুখী। ইরান বলছে, তাদের বন্দর থেকে অবরোধ না উঠলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ থাকবে। অন্যদিকে ট্রাম্পের সাফ কথা—চুক্তির আগে কোনো অবরোধ তুলে নেওয়া হবে না।

৪. ইরান দাবি করেছে, বিদেশে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে। পাশাপাশি সব অর্থনৈতিক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে।

৫. ইরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হওয়া ক্ষতির জন্য প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

এই পাঁচটি শর্তই এখন আলোচনাকে কার্যত অচল করে রেখেছে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের অনমনীয়তা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হয়ে উঠছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত

Update Time : ১১:২৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬