Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযান: ২০০ পিস ইয়াবাসহ আটক ১ তিস্তায় পানি বাড়ায় ভেঙে যাচ্ছে চরের রাস্তাঘাট, চরম দুর্ভোগে চরবাসী চিলমারীতে শিশু আয়শা হত্যা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্বামী-স্ত্রী গ্রেফতার  পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি! ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১ যুদ্ধবিরতির পর আকাশসীমা খুলে দিল সংযুক্ত আরব আমিরাত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চিলমারীতে শিশু আয়শা হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার এক অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি!

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (অসি) আজ পর্যন্ত গ্রেফতার হয়নি। ফলে অসির অব্যাহত হুমকিতে  হীরালাল বাঁশফোড়ের পরিবার উচ্ছেদ আতংকে দিন কাটাচ্ছে। এর প্রতিবাদে ও হামলাকারী আব্দুর রশিদ (অসি)কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নেয়ার দাবিতে হরিজনরা রোববার দুপুরে মানববন্ধন করে।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা শহরের কাচারী বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড়। মানববন্ধন পরিচালনা করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়।

বক্তারা জানান, একাধিক মাদক মামলার আসামী আব্দুর রশিদ (অসি)র প্রতিবেশী হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয়। কিন্তু শালিসে চুরির অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসি গত ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে। ফলে হীরালাল গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় হীরালালের ছেলে রবিন বাদি হয়ে হামলাকারী আব্দুর রশিদ (অসি)সহ চারজনকে আসামী করে সাদুল্যাপুর থানায় মামলা করে। কিন্তু এখন পর্যন্ত আসামী অসিকে গ্রেফতার না করায় উল্টো তার লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছে বলে বক্তারা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ

পরিচ্ছন্নতাকর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারী আজও গ্রেফতার হয়নি!

Update Time : ০৩:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬