Dhaka ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪২ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে প্রবাসী মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-মাওলানা ভাসানী সেতু সড়কে ফারুকের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগীদের মধ্যে মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমান, গ্রামবাসি শামছুল হক, লাভলু মিয়া, মুকুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমানের প্রতিবেশী ছায়েদ আলী, মনজু মিয়া, শাহ আলম, সাহাবুদ্দিনসহ তাদের স্বজন ও সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এই রাস্তা বন্ধ হওয়ার কারণে প্রায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্পভাবে চলাচলের রাস্তা না থাকায় ওইসব পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া, বাজারঘাট যেতে না পারায় শতাধিক মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। সেইসাথে প্রবাসী মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ফলে পরিবারসহ তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬