Dhaka ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল নতুন বিশ্বরেকর্ডের মালিক মেসি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৬০ Time View

ডেস্ক রিপোর্টঃ বেঞ্চ থেকে নেমেই যেন বদলে দিলেন ম্যাচের গল্প। জর্ডানের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে জাদুকরী গোল করে শুধু আর্জেন্টিনার জয়ই নিশ্চিত করেননি, গড়েছেন বিশ্বকাপের নতুন ইতিহাসও। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে ফুটবল ইতিহাসে এককভাবে নতুন বিশ্বরেকর্ডের মালিক এখন লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে মেসিকে বেঞ্চে রেখেই একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। তবে অধিনায়ককে ছাড়াই দাপুটে শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোলের সূচনা করেন জিওভানি লো সেলসো। এরপর ৩১ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেজ। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এই গোলের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

জর্ডানের গোলের পরই মাঠে নামেন মেসি। ৬০ মিনিটে বদলি হিসেবে নামার পর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিজের চেনা ভঙ্গিতে অবিশ্বাস্য এক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই গোলেই বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০)-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার তাদের ছাড়িয়ে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে গেলেন ফুটবল মহাতারকা।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল, আর বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে ১৯তম গোল। তার জাদুকরী ফ্রি-কিকের পর ৩-১ ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে জয় নিশ্চিত করার পথে এগিয়ে যায় আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল নতুন বিশ্বরেকর্ডের মালিক মেসি

Update Time : ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬