Dhaka ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ডেস্ক রিপোর্ট:  গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজ সেবক কায়ছার প্লাবনকে নিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা।

সোমবার হকাস মার্কেটের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতি পাঠ করেন সংঠনের সভাপতি ও জেলা বারের এ পিপি  অ্যাড. আমিরুল ইসলাম ফকু।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে কায়ছার প্লাবনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২  আগষ্ট সকাল সাড়ে ৯টার দিকে ‘চমক টিভি’ নামে একটি ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। বিষয়টি জানার পর গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংগঠনটি অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু এবং সহ-সভাপতি, মুশফিকুর রহমান রুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম আহমেদ রানা, ফয়সাল জনি, সঞ্জয় সাহা, মাহাবুবুর রহমান, আঞ্জুয়ারা বেগম, সুমি আক্তার, পিয়াস হোসেন প্রমূখ। পরে সদর থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা

Update Time : ০৫:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬