Dhaka ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক

একটি চক্র বিদ্যুৎ-জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চায়: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৬৫ Time View

ডেস্ক রিপোর্টঃ বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকটের মধ্যেই একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো বসে নেই।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তিনি বলেন, একটি চক্র খুব কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।

আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের দুর্ভোগের বিষয়টি অস্বীকার করছে না। বরং সংকট থেকে উত্তরণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে দেশ ও মানুষকে এই সংকট থেকে বের করে আনার চেষ্টা চলছে।

স্বাস্থ্য খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে জানিয়ে তিনি চিকিৎসকদেরও সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

রাজনীতির কারণে যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। তাঁর মতে, পেশাজীবীরা রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন, তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়।

একই অনুষ্ঠানে তিনি ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং জীবিকা নির্বাহের জন্য তিন জুলাই যোদ্ধাকে সিএনজি অটোরিকশা, প্যাডালচালিত ও ব্যাটারিচালিত রিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

 ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার

একটি চক্র বিদ্যুৎ-জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চায়: প্রধানমন্ত্রী

Update Time : ০১:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬