Dhaka ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের নির্মান কাজ অনুমোদন: ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি টাকা নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে

এবনে গোলাম সামাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৭৫ Time View

রাজশাহী সংবাদদাতা: এবনে গোলাম সামাদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, গবেষক ও শিক্ষাবিদ। পেশায় উদ্ভিদবিজ্ঞানী হলেও ইতিহাস, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও জাতীয় আত্মপরিচয় বিষয়ে তাঁর গভীর চিন্তা ও লেখনী সমাজকে প্রভাবিত করেছে। প্রচলিত ধারণাকে যুক্তি ও তথ্যের আলোকে প্রশ্ন করা এবং স্বাধীনভাবে মত প্রকাশ ছিল তাঁর অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে তাঁর অবদান ও স্বাতন্ত্র্য অস্বীকার করা যায় না। এবনে গোলাম সামাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তাগণ এ সব কথা বলেন।

শনিবার (১৫ আগষ্ট) রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে কী-নোট উপস্থাপন করেন পরিচয়ের সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন। গুরুত্বপূর্ণ আলোচনা করেন কথাশিল্পী ও প্রাবন্ধিক ড. নাজিব ওয়াদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহ্দী, কবি ও সাহিত্যসমালোচক খুরশীদ আলম বাবু, ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, লেখক ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল এবং কথাসাহিত্যিক মঈন শেখ।

উল্লেখ্য, এবনে গোলাম সামাদ ১৯২৯ সালের ২৯ ডিসেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ১৫ আগস্ট এই মনীষী মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি

এবনে গোলাম সামাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

Update Time : ০১:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬