Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৮৪৩ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পূজা অর্চনা, কীর্তন, ভগবত গীতা পাঠ, গঙ্গা স্নান সহ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুনী দশহরা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ভোর থেকে গঙ্গা স্নানের মধ্য দিয়ে মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত ২/১ দিন আগে থেকে মেলার প্রস্তুতির মধ্য দিয়ে মেলার পর দিন পর্যন্ত মেলাতে লোকসমাগম ও বেচাকেনা অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মোচনের লক্ষে পাশ্ববর্তী ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলার হাজার হাজার নারী পুরুষের সমাগমের মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হয়।

মেলা কমিটির উপদেষ্টা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, এখানে মনি ঋষিদের আগমনে ঋষিঘাট নামকরণ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাপ মোচনের লক্ষ্যে যুগ যুগ ধরে এ গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রিপন চন্দ্র সরকার জানান, কমিটির স্বেচ্ছাসেবী দল, গ্রাম পুলিশ, ঘোড়াঘাট থানা পুলিশের মাধ্যমে বাড়তি নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে এ মেলা সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা

Update Time : ০২:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩