
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আলহাজ্ব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুল্লাহ শাহীন মন্ডল।
এছাড়া গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরাম মাহফিলে বক্তব্য রাখেন।
মাহফিলে ‘তাওহীদ শিল্পীগোষ্ঠী গাইবান্ধা’র পরিবেশনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি সাইম বিন সা’দাত, মাওলানা এমদাদুল হক ও মাওলানা আব্দুস সামাদ আজাদী।

Reporter Name 


















