Dhaka ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২)।
অপরদিকে খালাস প্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম।
প্রসঙ্গত , গত ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করে র‌্যাব ১৩ গাইবান্ধা টিম। এসময় ট্রাকের কেবিনের ভেতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করেন। পরে ট্রাকচালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের সত্যতা নিশ্চিত করে স্থানীয় দৈনিক আজকের জনগণ বলেন , “সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক এ রায় দেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৭:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫