Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাদুল্লাপুরে নতুন ভোটকেন্দ্র করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ২২৬ Time View

সাদুল্লাপুর সংবাদদাতাঃ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক মানুষ ৩ কিলোমিটার দূরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় চারলেন মহাসড়ক পাড় ভোট দিতে গিয়ে সড়ক দুর্ঘটনাসহ নানা ধরণের ঝুঁকি ও দুর্ভোগে পড়তে হয় তাদের। এ থেকে পরিত্রাণ পেতে স্থানীয় চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপ-ভোটকেন্দ্র করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চন্ডিপুর ও একবারপুর গ্রামবাসী। গতকাল বিকেলে ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওইসব ভুক্তভোগীরা। তাদের এই দাবিকে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। এতে বক্তব্য রাখেন- গ্রামবাসীর পক্ষে মুছা আলী, জয়নাল মিয়া, আব্দুস ছাত্তারসহ অনেকে। এসময় বক্তারা বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক ভোটার তাদের ভোট প্রদান করে চলছেন। এসময় রংপুর-ঢাকা চারলেন মহাসড়ক পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৩ কিলোমিটার দূরে আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার জন্য যেতে হয়। এসময় একটু বৃষ্টি হলে গ্রামীণ কাচা রাস্তায় যাওয়া দুস্কর। এছাড়া সম্প্রতি মহাসড়কে আইলেন থাকায় অনেক দূর দিয়ে ঘুরে-ঘুরে দুর্ঘটনার শঙ্কা নিয়ে ভোট কেন্দ্রে যেতে হয়। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়স্থ ভোটকেন্দ্র করার জন্য গ্রামবাসীর লিখিত আবেদন পাওয়া গেছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

সাদুল্লাপুরে নতুন ভোটকেন্দ্র করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

Update Time : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫