Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

ঘোড়াঘাটে দুর্ঘটনায় নাবিল পরিবহনের ৫ জন যাত্রী নিহত,আহত ১০

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৩৬৮ Time View
 ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের এক নারী যাত্রীসহ ৫ জন  নিহত ও  আহত হয়েছে অন্ততপক্ষে ১০ জন। আহতরা ঘোড়াঘাট হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের  চালক ও হেলপার পালিয়ে যায়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
 শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই  ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো -ন-২০-৮২৮৩) ও ১০ চাকার বালু বোঝাই ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট-১৫-২৮০) অকেজো হয়ে রাস্তা পাশে ছিল।
এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী  নাবিল পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪-৭২৭৭) ওই স্থানে পৌছিলে প্রথমে আম বোঝাই ট্রাকে স্ব-জোরে ধাক্কা দেয়, এরপর ১০ চাকার বালু বোঝাই ট্রাককের সাথে স্বজোরে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে  খবর পেয়ে, পুলিশ, সেনাবাহিনীর সদস্য  ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা  ৩ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় আরও দুইজন যাত্রীকে উদ্বার করে ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার  আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন  নিহতদের পরিচয়  এখনও জানা যায়নি। তবে আমরা  নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

ঘোড়াঘাটে দুর্ঘটনায় নাবিল পরিবহনের ৫ জন যাত্রী নিহত,আহত ১০

Update Time : ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫