Dhaka ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আজকের জনগণ-এ সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ঘোড়াঘাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১০১ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দৈনিক আজকের জনগণসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের সূত্র ধরে দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, ৩টি ডাবু, ১৮টি ফরগুটি এবং একটি ফর্দি জব্দ করা হয়।

সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুরের রেজাউল করিম (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুরের সাদিকুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, করতোয়া নদীর পাড়ে নিরিবিলি এলাকায় গোপনে ডাবুর আসর বসে আসছিল। রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকার লোকজন সেখানে এক্ষেত্রে হয়ে পাশা খেলে টাকা-পয়সা লেনদেন করতো। সোমবার রাতেও একইভাবে এ জুয়ার আসর চলছিল। জুয়াড়িরা গোল হয়ে বসে খেলায় মগ্ন ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হলে সেখানে হুড়োহুড়ি শুরু করে অনেকে পাশা ও নগদ টাকা ফেলে পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থল ৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আটককৃতসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটককৃতদের উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১০ মে দৈনিক আজকের জনগণ-এ ‘করতোয়ার তীরে তাবু টাঙিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদের লিংক: https://ajkerjanogan.com/করতোয়ার-তীরে-তাবু-টাঙিয/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

আজকের জনগণ-এ সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ঘোড়াঘাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১

Update Time : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬