Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ Time View

আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান তেজাস। ৭ ফেব্রুয়ারি সীমন্তবর্তী বিমানঘাঁটিতে রানওয়ে পার হওয়ার পর বিমানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সামরিক বাহিনীর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

সৌভাগ্যক্রমে বিমানটির পাইলট নিরাপদে ইজেকশন করতে সক্ষম হন। জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে আসছিল। এই দুর্ঘটনার পর, আইএএফ সমস্ত প্রায় ৩০টি একক-সীটের তেজস জেটকে গ্রাউন্ড করেছে এবং ব্যাপক প্রযুক্তিগত পরীক্ষার জন্য রাখা হয়েছে।

এটি তেজস বিমানের তৃতীয় দুর্ঘটনা, প্রথম দুর্ঘটনা: মার্চ ২০২৪ – জয়সলমারের কাছে তেজাস জেট ক্র্যাশ এবং দ্বিতীয় দুর্ঘটনা: নভেম্বর ২০২৫ – দুবাই এয়ারশোতে এয়ারিয়াল প্রদর্শনের সময় তেজাস জেট ক্র্যাশ।

দুর্ঘটনাটি এমন সময় ঘটল যখন তেজস নির্মাতা হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (HAL) আইএএফকে তেজস মার্ক ১এ বিমান সরবরাহের সময়সীমা মিস করেছে। এর প্রধান কারণ হলো জিই এয়ারস্পেসের ইঞ্জিন সরবরাহে বিলম্ব।

গত বছর সেপ্টেম্বরে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় HAL-এর সঙ্গে ৯৭টি তেজাস MK-1A হালকা যুদ্ধবিমান ক্রয়ের জন্য ৬২,৩৭০ কোটি রুপির চুক্তি করেছে।

তেজাস একক ইঞ্জিনের মাল্টি-রোল ফাইটার বিমান, যা উচ্চ-হুমকির পরিবেশে অপারেট করতে সক্ষম। এটি বিমান প্রতিরক্ষা, সামুদ্রিক নজরদারি এবং স্ট্রাইক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

Update Time : ০৩:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬