Dhaka ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

একদিনে নগদে ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন

একদিনে দুই হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন করে লেনদেনের নতুন মাইলফলক সৃস্টি করেছে ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। সদ্য উদযাপিত ঈদুল ফিতরের এক দিন আগে (১৯ মার্চ, ২০২৬) লেনদেনের নতুন এই রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। ঈদের আগের দিনও (২০ মার্চ, ২০২৬) লেনদেনের একই ধারাবাহিকতা বজায় থাকে। সেদিন নগদের মাধ্যমে লেনদেন হয় দুই হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা।

‘নগদ’ কর্তৃৃক ‘আজকের জনগণ’কে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদি বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় লেনদেনের সংখ্যাও অন্য সময়ের তুলনায় দ্বিগুন হয়েছে। সাধারণ সময়ে সব গ্রাহকরা মিলে এক দিনে গড়ে ৭৫ লাখ থেকে ৮০ লাখ বার নগদ ব্যবহার করলেও এই সময়ে কয়েক দিনই লেনদেন সংখ্যা কোটি পেরিয়ে গেছে। ১৯ মার্চ গ্রাহকরা সব মিলে এক কোটি ৬৩ লাখ বার নগদকে লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আর পর দিন মোট লেনদেন সংখ্যা ছিল এক কোটি ৫২ লাখেরও বেশী।

অবশ্য এক দিনে দুই হাজার কোটি টাকার লেনদেন পেরুনোর ঘটনা নগদের জন্যে নতুন নয়। এর আগেও এমন অনন্য এই মাইলফলক পেরিয়েছে নগদ। তবে এবার সব অংককে পেরিয়ে গেছে প্রতিষ্ঠানটি।

দুই দিনে হওয়া এই লেনদেনের মধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে। তবে রেমিটেন্সেরও একটি উল্লেখযোগ্য অংশ এর মধ্যে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

একদিনে নগদে ২ হাজার কোটি টাকার বেশি লেনদেন

Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬