
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নাফিসা আক্তার নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের জিরাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের রবিউল ইসলামের শিশুকন্যা নাফিসা আক্তার খেলতে গিয়ে সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজি করে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Reporter Name 



















