
গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেছেন, ‘অসহায় ও সামর্থহীন নারী পুরুষদের জন্য গণ উন্নয়ন কেন্দ্রের মাসব্যাপী ইফতারের আয়োজনটি দেখে আমার ভালো লেগেছে। আমি মনে করি এই উদ্যোগ সমগ্র জেলায় ছড়িয়ে দেয়া দরকার।’
বুধবার গাইবান্ধার মাস্টারপাড়ায় গণ উন্নয়ন কেন্দ্রের ইফতার আয়োজনে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানস্থলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। এ সময় সংস্থার পরিচালক আবু সায়েম মোঃ জান্নাতুন নূর এবং জিইউকে রেসিডেনসিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
উল্লেখ্য, ৮ম বারের মতো গণ উন্নয়ন কেন্দ্র অসহায় ও সামর্থহীন নারী-পুরুষ-শিশুদের জন্য মাসব্যাপী এই ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে৷ প্রতিদিন ৫ শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার 




















