Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ১৬৭ Time View
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ দিবস দুইটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৬শে মার্চ সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
আলোচ্যসূচিতে, সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিকভাবে উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচি পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Update Time : ০১:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫