Dhaka ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধা সরকারি কলেজে বই ঘর পাঠচক্রের তৃতীয় আসর অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৭৮ Time View

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা সরকারি কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ও বই ঘর পাঠাগারের যৌথ উদ্যোগে “বই ঘর পাঠচক্র”-এর তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে)  আয়োজিত এই পাঠচক্রে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব, জ্ঞানচর্চা এবং ব্যক্তিগত উন্নয়নে বইয়ের ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নিজেদের পঠিত বইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং মত বিনিময়ের মাধ্যমে একটি সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক পরিবেশ সৃষ্টি করেন।

এই পাঠচক্রের মূল লক্ষ্য তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটানো। যে লক্ষ নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এ. বি. এম. জিল্লুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের পাঠচক্র আয়োজন করা হবে, যাতে তরুণ সমাজ বইমুখী হয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, সৃজনশীল গাইবান্ধা দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সচেতনতা এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

গাইবান্ধা সরকারি কলেজে বই ঘর পাঠচক্রের তৃতীয় আসর অনুষ্ঠিত

Update Time : ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬