
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা পরিষদ অফিস ভবন থেকে ডাকবাংলো পর্যন্ত নতুন আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকল্পের শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ডা. সাদিক বলেন, সড়কটি নির্মিত হলে জেলা পরিষদ অফিস ও ডাকবাংলোর মধ্যকার যাতায়াত আরও সুগম ও সহজ হবে। একই সাথে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং কাজের মান বজায় রেখে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

Reporter Name 
















