
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি সফল করতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা প্রশাসক (চলতি দায়িত্বে) মো. মুশফিকুর রহমান। বক্তব্য রাখেন দুদকের (রংপুর) উপপরিচালক মো: শাওন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্ সালাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
আগামী ১১ মে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর হল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

Reporter Name 









