Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

গাইবান্ধায় বৈধ প্রার্থী ২৯, বাতিল ১৬

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২১৬ Time View

গাইবান্ধা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুইদিনব্যাপী যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানা গেছে,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শুক্রবার প্রথম দিনের যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

শনিবার দ্বিতীয় ও শেষ দিনের যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কর্তৃপক্ষ। আজকের দিনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদিসহ তিনজন রয়েছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

গাইবান্ধায় বৈধ প্রার্থী ২৯, বাতিল ১৬

Update Time : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬