Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:২২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭৯ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি (খরিপ-১) মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ২ শত ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৩০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৩০ জন মুগ চাষিকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ২০ জন হলুদ চাষিকে ১০০ কেজি বীজ ও ১০ কেজি সার, এবং ৪ হাজার জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। সময় মতো সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এই প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update Time : ১০:২২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬