
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে কে বা কারা স্থানীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাংচুর করেছে। গতকাল বুধবার সকালে স্থানীয়দের নজরে এলে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, শহরের প্রেসক্লাব ও গোহাটি চত্বরে নব্বইয়ের দশকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ও সাংবাদিক নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে শহীদ মিনারটি স্থাপন করা হয়। তখন থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস সহ জাতীয় দিবস গুলিতে পূস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন করে আসছে। কিন্ত গতরাতে দুবৃর্ত্তরা শহীদ মিনারের সীমানা প্রাচীর, গ্রীলের গেট ভাংচুর করে সড়িয়ে ফেলে। সকালে নজরে এলে ঘটনাস্থলে এসে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা বিএনপির যুগ্ম: আহবায়ক আলতাফ হোসেন পাতাসহ স্থানীয় জনগন প্রতিবাদ জানান।
তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদের স্মৃতি বিজরিত শহীদ মিনারে বিভিন্ন জাতীয় দিবসে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়, সেই শহীদ মিনার যারা ভাংচুর করে উচ্ছেদের চেষ্টা করেছে সেই দুবৃর্ত্তদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফোন না ধরায় এ ব্যাপারে কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

Reporter Name 

















