Dhaka ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৯২ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ৯ জন যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এই দণ্ডাদেশ প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌরসভার সাহেবগঞ্জ চম্পাতলী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের লালন সাহার বাড়িতে বাংলা চোলাই মদ সেবনরত অবস্থায় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক লালন সাহা ও তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন।

সাজাপ্রাপ্ত যুবকদের অধিকাংশের বাড়ি পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়। তারা হলেন: সোহান কুমার (১৮), রকি শীল (১৮) ও মেহেদী হাসান (১৮) – গ্রাম: জামালপুর। মোনারুল ইসলাম (২০), রিপন (২৯), সুজন মিয়া (২৫), মমিন খন্দকার (২৩) ও সবুজ মিয়া (২৭)
মো. সালাম মিয়া (২৭)

আটক ব্যক্তিদের মঙ্গলবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পলাতক বাড়ির মালিককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড

Update Time : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬