Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চিলমারীতে এমপি’র পিএ-কে মারধরের ঘটনায় আপন দুই ভাই আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৪১ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম-৪ আসনের  এমপি’র পিএ-কে মারধরের মামলায় দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। আটক দুই ভাই হলো আতাউর রহমান (৩৫) ও রেজাউল করিম (২৪)। তারা উভয়ই উলিপুর উপজেলার রসুলপুর তবকপুর এলাকার আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান শনিবার (৩০ মে) সন্ধায় দলীয় নেতাকর্মী নিয়ে সিএনজি যোগে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার মাটিকাটামোড়ে যানজটে পড়লে পিএ সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে অটোরিক্সায় থাকা দুই যুবকের রিক্সাকে সাইড দিতে বলেন।

এ সময় সাইড নিয়ে তাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকদ্বন্দ্বের এক পর্যায়ে তারা এমপি’র পিএ-এর উপর হামলা করে। পরে অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।

এমপি’র পিএ মো.সানাউল্লাহ সরকার বলেন, এমপি স্যারের মিটিং ছিল কুড়িগ্রামে তাই আমরা চিলমারী থেকে সন্ধায় কুড়িগ্রামের উদ্দেশে রওয়ানা করি।পথিমধ্যে মাটিকাটায় যানজট দেখে আমি নেমে যানজট নিরসনের চেষ্টা করার সময় দুই যুবক আমাদের উপর ক্ষিপ্ত হয়। আমি তা থামাতে গেলে তারা আমার উপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় তারা আমাদের দলীয় এক ব্যাক্তিকে ঘুষি মেরে তার দাঁত ফেলে দেয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

চিলমারীতে এমপি’র পিএ-কে মারধরের ঘটনায় আপন দুই ভাই আটক

Update Time : ০৩:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬