Dhaka ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের নির্মান কাজ অনুমোদন: ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি টাকা নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

চিলমারীতে সাবেক এমপি পলাশের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮২ Time View

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাত নামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। বুধবার চিলমারী মডেল থানায় সাহেব আলী নামের এক ভুক্তভোগি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় এজাহারে উল্লেখ্য করা হয়,২০২৪এর জুলাই-আগষ্টের সরকার পতন আন্দোলনে ২আগস্ট উপজেলার সরকার পাড়া মসজিদ থেকে জুম্মার নামাজ বাদ একদফা দাবিতে একটি মিছিল বের হয়েছিল। মিছিলটি কলেজ মোড় এলাকা পেরিয়ে এলএসডি মোড়ে গিয়ে অবস্থান নেয়। এসময় ছাত্রপ্রতিনিধিরা বক্তব্য দেয়ার এক পর্যায়ে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় আব্দুর রহমান পারভেজ,দৃষ্টি প্রতিবন্ধি অন্তর মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছিল। এঘটনায় উপজেলার মুদাফৎথানা সরকারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে সাহেব আলী(১৯) নামের এক ভূক্তভোগি বাদী হয়ে কুড়িগ্রাম-৪(চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাত নামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।
ওসি মুশাহেদ খান জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাত নামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নথিভুক্ত হয়েছে।আসামী গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি

চিলমারীতে সাবেক এমপি পলাশের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

Update Time : ১০:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫