Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জবই বিলে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজকে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে স্মারকলিপি প্রদান করা হয়। সংস্থার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারক লিপি তুলে দেন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফাহাদ ফরহাদ, উপদেষ্টা মন্ডলির সভাপতি সোহানুর রহমান সবুজ, উপদেষ্টা জাকারিয়া আলম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা, ডা. আবু সাঈদ ও রাকিব হাসান জয়।

উল্লেখ্য, জবই বিল থেকে কিছু অসাধু ব্যক্তি শামুক ও ঝিনুক ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

পরে স্মারকলিপির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকতার নিকট প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জবই বিলে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে স্মারকলিপি প্রদান

Update Time : ০১:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬